ব্রেকিংপ্রথম পাতা

৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দির’-এর পার্ল প্রসেশন

আগরতলার ‘ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দির’-এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ‘পার্ল প্রসেশন’-এর আয়োজন করা হয়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দির’-এর পার্ল প্রসেশন

আগরতলার ‘ভবন’স ত্রিপুরা বিদ্যামন্দির’-এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ‘পার্ল প্রসেশন’-এর আয়োজন করা হয়। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে প্রসেশনটি বের হয়। প্রতিষ্ঠানের তিন দশকের গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বপ্না শোমে এই আয়োজনের তাৎপর্য ও প্রতিষ্ঠানের ৩০ বছরের পথচলা নিয়ে বক্তব্য রাখেন।