১২ লক্ষ টাকায় আয়োজন হতে চলেছে শান্তিরবাজারে ছাত্রবন্ধু সামাজিক সংস্থার কালীপূজা
এবছরও ছাত্রবন্ধু সামাজিক সংস্থার পক্ষ থেকে জাঁকজমক ভাবে আয়োজন করা হয়েছে কালীপূজার।এবছর তাদের পূজা ১৫তম বর্ষে পদার্পণ করছে। আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় হবে শুভ উদ্বোধন, আগামীকাল থেকে শুরু হচ্ছে কালীপূজা, আর ১২ তারিখ হবে প্রতিমা নিরঞ্জন।এবারের পূজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা।

প্রত্যেক বছরের ন্যায় এবছরও ছাত্রবন্ধু সামাজিক সংস্থার পক্ষ থেকে জাঁকজমক ভাবে আয়োজন করা হয়েছে কালীপূজার।এবছর তাদের পূজা ১৫তম বর্ষে পদার্পণ করছে।
আজ অর্থাৎ শনিবার সন্ধ্যায় হবে শুভ উদ্বোধন, আগামীকাল থেকে শুরু হচ্ছে কালীপূজা, আর ১২ তারিখ হবে প্রতিমা নিরঞ্জন।এবারের পূজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা।
প্যান্ডেল তৈরি হয়েছে সম্পূর্ণ কাল্পনিক থিমে, ন্যাচারাল জিনিস দিয়ে।শুধু পূজো নয়, থাকছে একগুচ্ছ সামাজিক কাজ। বাজারের ৪০ থেকে ৫০ জন শ্রমিকদের করা হবে বস্ত্রদান।
এছাড়াও থাকছে রক্তদান শিবির, গরীব মেয়েদের বিয়েতে সাহায্য, আর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বই-খাতা দেওয়ার ব্যবস্থা। প্রতি বছরই ছাত্রবন্ধু সামাজিক সংস্থার পক্ষ থেকে এসব সামাজিক কাজের আয়োজন করা হয়।সংস্থার পক্ষ থেকে সকলকে পূজো দেখতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।