সোনামুড়া ও মেলাঘরে বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা, উপস্থিত মন্ত্রী- বিধায়করা
সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌরসভার ১৩টি ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ ও তোফাজ্জল হোসেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক-সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

আসন্ন নগর পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সোনামুড়া ও মেলাঘরে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মেলাঘর পৌরসভার ১৩টি ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ ও তোফাজ্জল হোসেন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক-সহ দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তাঁদের উপস্থিতিতে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দুই পুর এলাকার নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির বার্তা দিতে চেয়েছে। আগামী দিনে প্রচার কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে দলীয় নেতৃত্ব আরও সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে।