ব্রেকিংরাজনীতি

সামাজিক মাধ্যমে দলবিরোধী প্রচারের অভিযোগ, ৬ বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কৃত উজ্জ্বল দাস

কমলপুর মণ্ডলের তপশিলি জাতি মোর্চার মণ্ডল সভাপতি উজ্জ্বল দাসকে ছয় বছরের জন্য ভারতীয় জনতা পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। দলের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
সামাজিক মাধ্যমে দলবিরোধী প্রচারের অভিযোগ, ৬ বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কৃত উজ্জ্বল দাস

সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে কমলপুর মণ্ডলের তপশিলি জাতি মোর্চার মণ্ডল সভাপতি উজ্জ্বল দাসকে ছয় বছরের জন্য ভারতীয় জনতা পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। দলের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উজ্জ্বল দাসকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি নিজেকে সংশোধন করেননি। উল্টে সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গেছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁকে আগামী ছয় বছরের জন্য বিজেপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।