ব্রেকিংপ্রথম পাতা

রাজচন্তাইয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন গোটা এলাকা

বোধজংনগর থানাধীন রাজচন্তাই এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সফরমারে আগুন লাগার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
রাজচন্তাইয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন, বিদ্যুৎহীন গোটা এলাকা

বোধজংনগর থানাধীন রাজচন্তাই এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সফরমারে আগুন লাগার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রান্সফরমারে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও পুলিশের ভূমিকা নিয়ে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরগুলির দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ট্রান্সফরমারের সঙ্গে ওয়াটার পাম্পের সংযোগস্থলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। পাশাপাশি, দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বাসিন্দারা।