বিজেপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সাব্রুমে
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে নয়টি ওয়ার্ডের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর বেলা দুই ঘটিকার সময় সব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে এই নমিনেশন জমা দেওয়া হয়।

আসন্ন সব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে নয়টি ওয়ার্ডের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর বেলা দুই ঘটিকার সময় সব্রুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সুমন রক্ষিতের কাছে এই নমিনেশন জমা দেওয়া হয়।
এই দিন এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী এবং ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।
সব্রুম নগর পঞ্চায়েতের ৯টি ওয়ার্ডে যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন— ১ নম্বর ওয়ার্ডে রঞ্জিত দাস (এসসি), ২ নম্বর ওয়ার্ডে কমলা রানী চাকমা (এসটি), ৩ নম্বর ওয়ার্ডে শিখা মজুমদার দাস (মহিলা-এসসি), ৪ নম্বর ওয়ার্ডে শান্তিপ্রিয়া ভৌমিক (সংরক্ষিত নয়), ৫ নম্বর ওয়ার্ডে দেবাশিস চক্রবর্তী (সংরক্ষিত নয়), ৬ নম্বর ওয়ার্ডে পূর্ণিমা ভৌমিক (মহিলা-ইউআর), ৭ নম্বর ওয়ার্ডে পশমী দে রায় চৌধুরী (মহিলা-ইউআর), ৮ নম্বর ওয়ার্ডে বিপুল বিকাশ দে (সংরক্ষিত নয়) এবং ৯ নম্বর ওয়ার্ডে মনোরমা বসাক (মহিলা-ইউআর)।
নমিনেশন জমা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচনে সব্রুম নগর পঞ্চায়েতের প্রতিটি ওয়ার্ডেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।