ব্রেকিংঅপরাধ

বক্সনগরে বিএসএফের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আরও ৮ জন গ্রেফতার, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ

বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর অতর্কিত হামলা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে আরও অগ্রগতি। এই ঘটনায় গতকাল রাতে আরও আটজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কলমচৌড়া থানার পুলিশ। শুক্রবার ধৃত আটজনকে আদালতে পেশ করা হলে তাঁদের আট দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বক্সনগরে বিএসএফের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আরও ৮ জন গ্রেফতার, ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ

সিপাহীজলা জেলার বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর অতর্কিত হামলা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে আরও অগ্রগতি। এই ঘটনায় গতকাল রাতে আরও আটজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কলমচৌড়া থানার পুলিশ। শুক্রবার ধৃত আটজনকে আদালতে পেশ করা হলে তাঁদের আট দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত।

পুলিশের পক্ষ থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সায়ন্তন রায় আটজন অভিযুক্তকে আট দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

নতুন করে আটজন গ্রেফতারের ফলে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৮ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৩ নভেম্বর প্রথম দফায় গ্রেফতার হওয়া ১০ জন অভিযুক্তকে আদালতে পেশ করা হলে তাঁদের ক্ষেত্রে পুলিশ রিমান্ড ও জেল হেফাজত সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। এবার বাকি আটজনকেও আট দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত।

এই মামলার সরকারি আইনজীবী তথা পাবলিক প্রসিকিউটর গৌতম গির জানান, আদালত পুলিশের রিমান্ডের আবেদন মঞ্জুর করায় তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে। এর ফলে ঘটনার প্রকৃত বাস্তবতা উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।