ব্রেকিংপ্রথম পাতা

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, দু’দিনের প্রস্তুতিতেও মনোনয়ন জমা দিতে পারলেন না বাম প্রার্থীরা

শান্তিরবাজার পুর পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও প্রশাসনিক সহযোগিতা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলল সিপিআইএম। পুলিশের উপর আস্থা রাখতে না পারায় দু’দিন ধরে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে দাবি করেছেন বাম নেতৃত্ব।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

আজ পতিছড়ি সিপিআইএম কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগগুলি তুলে ধরেন দলের নেতারা। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম শান্তিরবাজার মহকুমা সম্পাদক আশু দেবনাথ অভিযোগ করেন, নির্বাচন ঘোষণার পর থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয় ঘিরে রাখা হয়েছিল। পাশাপাশি, শান্তিরবাজারের সিপিআইএম নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও তাঁদের মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

আশু দেবনাথের অভিযোগ, হামলার ঘটনাগুলি পুলিশকে জানাতে বারবার ফোন করা হলেও মহকুমা পুলিশ আধিকারিক এবং শান্তিরবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কেউই ফোন ধরেননি। ফলে পুলিশি সহযোগিতা পাওয়া নিয়ে তাঁদের মধ্যে আস্থার অভাব তৈরি হয়। অন্যদিকে, দলের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়ে দক্ষিণ জেলার জেলাশাসকের দ্বারস্থ হলেও কোনও সহায়তা মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক সম্মেলন থেকে দলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় সিপিআইএম। পাশাপাশি, নির্বাচনী প্রক্রিয়ায় বিরোধী প্রার্থীদের নিরাপত্তা ও অবাধে মনোনয়ন জমা দেওয়ার পরিবেশ নিশ্চিত করার বিষয়েও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাম নেতৃত্ব।