ব্রেকিংপ্রথম পাতা

ধর্মনগর হাফলঙে বেপরোয়া বাইকের ধাক্কায় আহত যুবক, পলাতক চালক

হাফলঙ বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়া ও দ্রুতগতির মোটরবাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। দুর্ঘটনা ঘটানোর পর আহত ব্যক্তিকে রাস্তার পাশে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইকটি।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ধর্মনগর হাফলঙে বেপরোয়া বাইকের ধাক্কায় আহত যুবক, পলাতক চালক

ধর্মনগর:: ধর্মনগর মহকুমার হাফলঙ বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়া ও দ্রুতগতির মোটরবাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যক্তি। দুর্ঘটনা ঘটানোর পর আহত ব্যক্তিকে রাস্তার পাশে ফেলে রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাইকটি।

প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা। রাস্তার পাশে পড়ে থাকা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।দমকল কর্মী জানান, আহত ব্যক্তির নাম প্রণব নাথ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।

তিনি পূর্ব হাফলঙ এলাকার বাসিন্দা।প্রশ্ন উঠছে, ধর্মনগর শহর ও পার্শ্ববর্তী এলাকায় দিনের পর দিন যেভাবে বেপরোয়া গতিতে মোটরবাইক ও অন্যান্য যানবাহন চলাচল করছে, তাতে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাস্তাঘাট কি শুধুই দ্রুতগতির বাইক চালকদের দখলে চলে যাবে?

দুর্ঘটনা ঘটিয়ে আহত মানুষকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার মতো অমানবিক ঘটনা আর কতদিন চলবে?দুর্ঘটনা প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ করাও অত্যন্ত জরুরি। ধর্মনগর ট্রাফিক দপ্তরের কাছে সাধারণ মানুষের জোরালো দাবি, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে চলাচলকারী মোটরবাইকের বিরুদ্ধে অবিলম্বে আরও কঠোর অভিযান করা প্রয়োজন।

নিয়মিত যানবাহন তল্লাশি, গতিসীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া জরিমানা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।