ধর্মনগর হাফলঙে ই-রিকশা ও মালবাহী গাড়ির সংঘর্ষ, আহত দুই
হাফলং বাজার সংলগ্ন এলাকায় শনিবার দুপুর আড়াইটা নাগাদ একটি ই-রিকশা ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ই-রিকশার চালকসহ মোট দুইজন গুরুতর আহত হয়েছেন।

ধর্মনগর মহকুমার হাফলং বাজার সংলগ্ন এলাকায় শনিবার দুপুর আড়াইটা নাগাদ একটি ই-রিকশা ও মালবাহী গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ই-রিকশার চালকসহ মোট দুইজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান।জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশাটির নম্বর TR 8854 এবং মালবাহী গাড়িটির নম্বর TR05J1945।
আহত ই-রিকশা চালকের নাম অভিজিৎ দাস (৩৫)। অপর আহত যাত্রী হলেন শিল্পী দাস (৩৬)।বর্তমানে দুজনেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।