ব্রেকিংরাজনীতি

ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে ২১ ও ১৫ নম্বর ওয়ার্ডে পিপলস্ পার্টি ও সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন জমা

ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুর সাড়ে ১২টায় ২১ নম্বর ওয়ার্ডের পিপলস্ পার্টির মনোনীত প্রার্থী অঞ্জন শুক্লবৈধ্য রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে ২১ ও ১৫ নম্বর ওয়ার্ডে পিপলস্ পার্টি ও সিপিআই(এম) প্রার্থীর মনোনয়ন জমা

ধর্মনগর, ৪ নভেম্বর : ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার দুপুর সাড়ে ১২টায় ২১ নম্বর ওয়ার্ডের পিপলস্ পার্টির মনোনীত প্রার্থী অঞ্জন শুক্লবৈধ্য রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এই উপলক্ষে একটি মিছিল বের করে ডেপুটেশন প্রদান করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী অঞ্জন শুক্লবৈধ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এমন এক সময় এই পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন সারা দেশজুড়ে ছাত্র-যুব আন্দোলন উত্তাল রূপ নিয়েছে। বিশেষ করে এসআইআর (SIR) বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো একযোগে আন্দোলনে নেমেছে। তিনি অভিযোগ করেন যে, আরএসএস-পরিচালিত বিজেপি জোট সরকারের আমলে দেশের সাধারণ মানুষ আজ অতিষ্ঠ।

তিনি আরও জানান, সার্বিক পরিস্থিতি বিচার করে এবং ২১ নম্বর ওয়ার্ডের মানুষের মৌলিক অধিকার রক্ষার তাগিদে পিপলস্ পার্টির প্রার্থীকে জয়ী করতে সিপিআই(এম) সমর্থন জানিয়েছে এবং ওই ওয়ার্ডে তাদেরকোনো প্রার্থী দেওয়া হয়নি। পাশাপাশি কংগ্রেস দলও সেখানে প্রার্থী দিয়েছে, তবে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে তারাও পিপলস্ পার্টির প্রার্থীকে সমর্থন জানাবে এবং নিজেদের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করে নেবে।

ধর্মনগর রেল ডিভিশন তৈরি, শহরের সার্বিক উন্নয়ন এবং ২১ নম্বর ওয়ার্ডের বেহাল অবস্থার পরিবর্তন করাই পিপলস্ পার্টির মূল দাবি।অন্যদিকে, একই দিনে সকাল ১১টায় ১৫ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) মনোনীত প্রার্থী পম্পা দাসগুপ্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তার মনোনয়নপত্র সাবমিট করেছেন।