দুর্ঘটনায় আহত হয়েও দমলেন না বিজেপি প্রার্থী, হুইলচেয়ারে বসেই জমা দিলেন মনোনয়ন
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েও নির্বাচনী লড়াই থেকে পিছিয়ে এলেন না বিজেপি প্রার্থী কমলা রানী চাকমা। আহত অবস্থায় হুইলচেয়ারে বসেই মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি। কমলা রানী চাকমা সাব্রুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী।

জানা গেছে, মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে হোঁচট খেয়ে পড়ে আহত হন তিনি। দুর্ঘটনার পর শারীরিক অসুবিধা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন কমলা রানী চাকমা। পরে হুইলচেয়ারে করে মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। তাঁর এই দৃঢ় মনোভাব স্থানীয় মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।