ব্রেকিংরাজনীতি

জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১টি ওয়ার্ডে বিজেপির মনোনয়ন জমা, উপস্থিত সুশান্ত চৌধুরী

আসন্ন জিরানিয়া নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ১১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে মনোনয়নপত্র জমা দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও প্রার্থীদের নিয়ে মিছিল করে রিটার্নিং অফিসার তথা জিরানিয়ার মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান বিজেপি নেতৃত্ব।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলকে ঘিরে জিরানিয়ায় বিজেপির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

মনোনয়ন জমা দেওয়ার পর সুশান্ত চৌধুরী আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ১১টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের নিয়ে দল নির্বাচনী লড়াইয়ে নেমেছে বলে জানান তিনি।