ব্রেকিংরাজনীতি

কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই বিজেপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা

পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে বিজেপির মনোনীত ১৫ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের প্রার্থীরা একযোগে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
কুমারঘাট পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডেই বিজেপির মনোনীত প্রার্থীদের মনোনয়ন জমা

আসন্ন কুমারঘাট পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের নেতৃত্বে বিজেপির মনোনীত ১৫ জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের প্রার্থীরা একযোগে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।

এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মনোনয়ন জমা দেওয়ার পর বিধায়ক ভগবান দাস বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সমর্থন তাঁদের আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। উন্নত ও আধুনিক কুমারঘাট গড়ে তোলার লক্ষ্যে এই জনসমর্থনই তাঁদের এগিয়ে চলার প্রধান শক্তি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে কুমারঘাটের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন নির্বাচনে ১৫টি ওয়ার্ডেই বিজেপির প্রার্থীদের সমর্থনে জনতার এই অংশগ্রহণ দলের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন দলীয় নেতৃত্ব।