ব্রেকিংপ্রথম পাতা

এনডিপিএস মামলায় সোনামুড়ায় চেন্নাই পুলিশের অভিযান, খেদাবাড়ি থেকে গ্রেফতার মামনুল ইসলাম

এনডিপিএস মামলার তদন্তে ত্রিপুরায় এসে সোনামুড়ায় অভিযান চালাল চেন্নাই পুলিশ। সোনামুড়া থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে খেদাবাড়ি এলাকা থেকে মামনুল ইসলাম ওরফে সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
এনডিপিএস মামলায় সোনামুড়ায় চেন্নাই পুলিশের অভিযান, খেদাবাড়ি থেকে গ্রেফতার মামনুল ইসলাম

এনডিপিএস মামলার তদন্তে ত্রিপুরায় এসে সোনামুড়ায় অভিযান চালাল চেন্নাই পুলিশ। সোনামুড়া থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযানে খেদাবাড়ি এলাকা থেকে মামনুল ইসলাম ওরফে সুমন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, একটি এনডিপিএস মামলার তদন্তের স্বার্থে চেন্নাই পুলিশের একটি দল সোনামুড়ায় আসে। এরপর সোনামুড়া থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে খেদাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই মামনুল ইসলাম ওরফে সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর অভিযুক্তকে সোনামুড়া আদালতে পেশ করা হয়। চেন্নাই পুলিশের এই অভিযানে স্থানীয় পুলিশের সক্রিয় সহযোগিতা ছিল বলে জানা গেছে। তবে মামলাটির তদন্তের স্বার্থে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।