৪৪ নম্বর ওয়ার্ডে বাম প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ, রক্তাক্ত কর্মী হাসপাতালে
বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন বাম কর্মী-সমর্থকরা। অভিযোগ, প্রচার চলাকালীন তাঁদের উপর হামলা চালানোর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনায় বাম কর্মী বিমল শুক্ল দাস গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আগরতলা পুর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন বাম কর্মী-সমর্থকরা। অভিযোগ, প্রচার চলাকালীন তাঁদের উপর হামলা চালানোর পাশাপাশি বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। ঘটনায় বাম কর্মী বিমল শুক্ল দাস গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বিজেপি কর্মী ও সমর্থক। প্রচারের সময় আচমকাই তাঁদের উপর আক্রমণ চালানো হয়। হামলায় বিমল শুক্ল দাসকে মারধর করে রক্তাক্ত করা হয়। পাশাপাশি এলাকায় কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই হামলার বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আহত বাম কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, নবারুণ দেব-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে প্রচারপর্বে এই হামলার অভিযোগ ঘিরে ৪৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারের সময় প্রার্থীদের নিরাপত্তা এবং রাজনৈতিক কর্মীদের উপর হামলার অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।