ব্রেকিংপ্রথম পাতা

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, শোকের ছায়া

সকালে আচমকা বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তাঁরা রাস্তার উপর যুবককে ছিটকে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সংঘর্ষে বাইকটি কার্যত দু'টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগের।মাস্টারপাড়া এলাকায় বাইক ও একটি ডিআই গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, শোকের ছায়া

সোনামুড়ার ধলিয়াই মাস্টারপাড়া এলাকায় বাইক ও একটি ডিআই গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সোহাগ মিয়া (২৮)। তাঁর বাড়ি সোনামুড়ার মধুবন এলাকায়। তিনি হানিফ মিয়ার ছেলে। পেশায় সোহাগ একটি পেট্রোল পাম্পের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আচমকা বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে তাঁরা রাস্তার উপর যুবককে ছিটকে পড়ে থাকতে দেখেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সংঘর্ষে বাইকটি কার্যত দু'টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহাগের।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার ওসি। পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

জানা গেছে, মৃত সোহাগ মিয়ার পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও গোটা এলাকায়।