‘রান ফর হেলথ, রান ফর হিউম্যানিটি’ স্লোগানে ডন বস্কো স্কুলের ম্যারাথন
সুস্বাস্থ্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে সিপাহিজলা জেলার জম্পুইজলার নবসর্দার এলাকার ডন বস্কো স্কুলের উদ্যোগে এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘রান ফর হেলথ, রান ফর হিউম্যানিটি’

সুস্বাস্থ্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে সিপাহিজলা জেলার জম্পুইজলার নবসর্দার এলাকার ডন বস্কো স্কুলের উদ্যোগে এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘রান ফর হেলথ, রান ফর হিউম্যানিটি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথনটি ডন বস্কো স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে টাকারজলা চৌমুহনী বাজারে গিয়ে শেষ হয়। সবুজ পতাকা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জুয়েল এক্কা।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। সুস্বাস্থ্য, শরীরচর্চা এবং মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।