ব্রেকিংরাজনীতি

রানীরবাজারে শক্তি প্রদর্শন বিজেপির, ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়ন জমা

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রানীরবাজারে নির্বাচনী তৎপরতা জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার উৎসবমুখর পরিবেশে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে ১৩টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
রানীরবাজারে শক্তি প্রদর্শন বিজেপির, ১৩টি ওয়ার্ডে প্রার্থীদের মনোনয়ন জমা

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রানীরবাজারে নির্বাচনী তৎপরতা জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার উৎসবমুখর পরিবেশে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে ১৩টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এদিন রানীরবাজার টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যায়।

১৩টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন রানীরবাজারে রাজনৈতিক তৎপরতা ও কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।