ব্রেকিংঅপরাধ

রাতে গ্রেফতার ছিনতাইবাজ

রাত দুইটা। বিশালগড় থানার পুলিশ কলমচৌড়া থানা এলাকায় ঝাটিকা অভিযান চালিয়ে সফল হয়েছে। চলন্ত স্কুটিতে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকান্ডে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
রাতে গ্রেফতার ছিনতাইবাজ

বিশালগড়।। রাত দুইটা। বিশালগড় থানার পুলিশ কলমচৌড়া থানা এলাকায় ঝাটিকা অভিযান চালিয়ে সফল হয়েছে। চলন্ত স্কুটিতে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকান্ডে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, গত সেপ্টেম্বর মাসে বিশালগড় থানাধীন হরিশনগর রেল ব্রীজের কাছে চলন্ত স্কুটিতে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছিল। মহিলা স্বামীর সাথে বিশালগড়ে এক আত্মীয় বাড়িতে আসছিলেন। পেছন থেকে দুই ছিনতাইবাজ মহিলার গলা থেকে স্বর্ণের চেইনটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্তে নামেন এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এই ঘটনায় আগেই বাদল হোসেন নামের এক ছিনতাইবাজ এবং ছিনতাই কাজে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়। কিন্তু এই ঘটনার মূল মাস্টারমাইন্ড কবির হোসেনকে পুলিশ গ্রেফতার করতে পারছিলোনা। বৃহস্পতিবার রাত দুইটায় বিশালগড় থানার ওসি বাবুল দাস একটি টিম নিয়ে কলমচৌড়া থানা এলাকার পুটিয়া সীমান্তে অভিযান চালিয়ে অভিযুক্ত কবির হোসেনকে গ্রেফতার করেন। তবে স্বর্ণের চেইনটির এখনো হদিশ নেই। এসআই পার্থ প্রতিম রিয়াং জানান অভিযুক্ত ছিনতাইবাজকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণের চেইনটি উদ্ধার করা হবে।