মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠালিয়ায় সিপিআইএমের মিছিল ও পথসভা
ধনপুর, কাঠালিয়া, থলিবাড়ি ও নিদয়া—এই চারটি অঞ্চল কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে কাঠালিয়া সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাঠালিয়া মোটরস্ট্যান্ড পরিক্রমা করে দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করে। পরে কাঠালিয়া বাণিজ্যিক এলাকার চৌমুহনিতে মিছিল শেষে এক জমায়েত সভা অনুষ্ঠিত হয়।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ধনপুর বিধানসভা কেন্দ্রের কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল সিপিআইএম। দলের চারটি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক দলীয় নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
ধনপুর, কাঠালিয়া, থলিবাড়ি ও নিদয়া—এই চারটি অঞ্চল কমিটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে কাঠালিয়া সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয় প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাঠালিয়া মোটরস্ট্যান্ড পরিক্রমা করে দক্ষিণ দিকে প্রায় আধা কিলোমিটার পথ অতিক্রম করে। পরে কাঠালিয়া বাণিজ্যিক এলাকার চৌমুহনিতে মিছিল শেষে এক জমায়েত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন সাহা। এছাড়াও বক্তব্য রাখেন সিপিআইএম সোনামুড়া বিভাগীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল করিম এবং বিভাগীয় সদস্য কৌশিক চন্দ। জমায়েত সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়ার প্রবীণ সিপিআইএম কর্মী ননী পাল।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে সরব হন। চারটি অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচির মধ্য দিয়ে কাঠালিয়ায় নিজেদের প্রতিবাদী অবস্থান তুলে ধরে সিপিআইএম।