ব্রেকিংরাজনীতি

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল, আগরতলা পুর নিগমের বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা

আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনে পথে নামল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে বিশাল মিছিল করে পুর নিগমের বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যান। মিছিলকে কেন্দ্র করে এদিন শহরে দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

শহরের রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশাল মিছিল মহকুমা শাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায়। মিছিলে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক রতন চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরা।

মিছিলের মাধ্যমে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে ঘিরে আগরতলায় নির্বাচনী তৎপরতা আরও জোরদার হয়ে ওঠে।