ব্রেকিংপ্রথম পাতা

মানবিকতার নজির মন্ত্রী সুশান্ত চৌধুরীর, আহত ব্যক্তির খোঁজ নিতে থামালেন কনভয়

রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের উদ্দেশে যাচ্ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পথে বৃদ্ধিনগর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে পেয়ে নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি। ব্যস্ত কর্মসূচির মাঝেও আহত ব্যক্তির পাশে দাঁড়িয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

জানা যায়, মজলিশপুরে যাওয়ার পথে বৃদ্ধিনগর এলাকায় দুর্ঘটনাটি তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গে কনভয় থামানোর নির্দেশ দেন তিনি। এরপর নিজে রাস্তায় নেমে আহত ব্যক্তির কাছে পৌঁছে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। মন্ত্রীর এই তাৎক্ষণিক উদ্যোগ ও মানবিক আচরণ উপস্থিত মানুষের নজর কাড়ে। রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ঘটনা মানবিক দৃষ্টান্ত হয়ে রইল।