ব্রেকিংপ্রথম পাতা

মাদকবিরোধী অভিযানের জেরেই বিএসএফের উপর হামলা, নেশাকারবারিদের ষড়যন্ত্রের অভিযোগ আইজি মনচাক ইপ্পারের

নেশার বিরুদ্ধে সিপাহীজলা জেলা পুলিশ ও বিএসএফের ধারাবাহিক অভিযানের জেরেই নেশাকারবারি ও পাচারকারীরা পরিকল্পিতভাবে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
মাদকবিরোধী অভিযানের জেরেই বিএসএফের উপর হামলা, নেশাকারবারিদের ষড়যন্ত্রের অভিযোগ আইজি মনচাক ইপ্পারের

বক্সনগর।। নেশার বিরুদ্ধে সিপাহীজলা জেলা পুলিশ ও বিএসএফের ধারাবাহিক অভিযানের জেরেই নেশাকারবারি ও পাচারকারীরা পরিকল্পিতভাবে বিএসএফ জওয়ানদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করলেন রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার। শুক্রবার বক্সনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তিনি। এদিকে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তার বার্তা দিতে এদিন সন্ধ্যায় আইজির উপস্থিতিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা যৌথভাবে ফ্ল্যাগমার্চ করেন।

আইজি মনচাক ইপ্পারের বক্তব্য অনুযায়ী, সিপাহীজলা জেলা পুলিশ ও বিএসএফের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নেশাবিরোধী অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ফলে নেশার কারবার ও পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বার্থে আঘাত লাগায় তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএসএফ জওয়ানদের উপর হামলার ষড়যন্ত্র করেছে বলে তাঁর অভিযোগ।

উল্লেখ্য, বক্সনগরের আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে শুক্রবার সন্ধ্যায় বক্সনগরের বিভিন্ন এলাকায় যৌথ ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়। আইজি মনচাক ইপ্পারের উপস্থিতিতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা এই কর্মসূচিতে অংশ নেন।

রাজ্যে নেশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে বলে এই কর্মসূচির মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়।