মহাকাল মন্দিরের আদলে ৫২ তম বর্ষে শ্যামা মায়ের প্রজার প্রস্তুতি নিচ্ছে আধুনিক দেশবন্ধু ক্লাব।
র্মনগর মহকুমার কামেশ্বর এলাকার আধুনিক দেশবন্ধু ক্লাব এবার ৫২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছরের মতো এবারও শ্যামাপূজাকে ঘিরে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরই ধর্মনগর তথা ত্রিপুরাবাসীকে নতুনত্বের স্বাদ উপহার দিয়ে থাকে এই ক্লাব।

ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকার আধুনিক দেশবন্ধু ক্লাব এবার ৫২তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রতি বছরের মতো এবারও শ্যামাপূজাকে ঘিরে বিশেষ প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিবছরই ধর্মনগর তথা ত্রিপুরাবাসীকে নতুনত্বের স্বাদ উপহার দিয়ে থাকে এই ক্লাব।
এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ।এবারের পূজার মূল আকর্ষণ মহারাষ্ট্রের বিখ্যাত মহাকাল মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। নবদ্বীপের দক্ষ কারিগররা এই মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি মণ্ডপের সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে নজরকাড়া আলোকসজ্জা, যেখানে রাজ্যের শিল্পীদের বিশেষ ভূমিকা থাকবে।তবে শুধুমাত্র পূজার আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না ক্লাব কর্তৃপক্ষ।
সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এবারও একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, স্বাস্থ্য শিবির-সহ বিভিন্ন সামাজিক উদ্যোগ।এবারের পূজার অন্যতম নতুন সংযোজন ধর্মনগরের বুকে প্রথমবারের মতো ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে স্যাক্সোফোন শো। এই বিশেষ সংগীতানুষ্ঠান দর্শনার্থীদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।
এছাড়াও পূজা উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা, মনোমুগ্ধকর আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কর্মসূচির সমন্বয়ে ৫২তম বর্ষের শ্যামাপূজাকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত আধুনিক দেশবন্ধু ক্লাব।এখন থেকেই এই পূজাকে ঘিরে ধর্মনগর বাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।