ব্রেকিংরাজনীতি

মশাল মিছিলে যুব মোর্চার শক্তি প্রদর্শন

নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়। চিলড্রেন পার্কের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
মশাল মিছিলে যুব মোর্চার শক্তি প্রদর্শন

নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চা, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলায় এক বিশাল মশাল মিছিলের আয়োজন করা হয়। চিলড্রেন পার্কের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

মিছিলের সামনের সারিতে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, যুব মোর্চার প্রদেশ সভাপতি অরিন্দম দেব, ভিকি প্রসাদ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। হাতে জ্বলন্ত মশাল নিয়ে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন এবং তাঁদের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন।

আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে এই মিছিলের রাজনৈতিক তাৎপর্যও বিশেষভাবে নজরে এসেছে। বিপুল সংখ্যক যুবক-যুবতীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিজেপির যুব সংগঠন একদিকে যেমন তাদের প্রতিবাদী অবস্থান তুলে ধরেছে, অন্যদিকে নির্বাচনের আগে নিজেদের সাংগঠনিক উপস্থিতি ও শক্তির জানান দেওয়ারও চেষ্টা করেছে।