ব্রেকিংপ্রথম পাতা

মনুরমুখ রেলব্রিজের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

রবিবার সকালে বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা ও খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
মনুরমুখ রেলব্রিজের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

বিলোনিয়া,রবিবার সকালে বিলোনিয়া থানাধীন মনুরমুখ রেলব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা ও খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে রেলে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে রেলব্রিজ সংলগ্ন এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে বিলোনিয়া থানায় খবর দেন। খবর পেয়ে বিলোনিয়া জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠায়। দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে মৃতদেহটি পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং দেহের বিভিন্ন অংশ খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছিল।

মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের একাংশের ধারণা, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তবে তাঁর পরিচয় কিংবা মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে বিভিন্ন সূত্রের সাহায্য নিচ্ছে। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।