ব্রেকিংপ্রথম পাতা

বিশালগড়ের পর বক্সনগরেও পুলিশের অভিযান, চুরির সোনা-সহ গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

চুরির সোনা উদ্ধারের ঘটনায় এবার বক্সনগরেও অভিযান চালাল বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কলমচৌড়া থানা সংলগ্ন এলাকার উত্তম বণিকের জুয়েলারি দোকানে হানা দেন পুলিশকর্মীরা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বিশালগড়ের পর বক্সনগরেও পুলিশের অভিযান, চুরির সোনা-সহ গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী

চুরির সোনা উদ্ধারের ঘটনায় এবার বক্সনগরেও অভিযান চালাল বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে কলমচৌড়া থানা সংলগ্ন এলাকার উত্তম বণিকের জুয়েলারি দোকানে হানা দেন পুলিশকর্মীরা। অভিযানের পর চুরির সোনা উদ্ধারের পাশাপাশি দোকানের মালিক উত্তম বণিককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে একই ঘটনায় চুরির সোনা-সহ বিশালগড়ের আরও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। পরপর দুই স্বর্ণ ব্যবসায়ীর গ্রেফতারের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির সোনা কেনাবেচার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।