ব্রেকিংপ্রথম পাতা

বিরামপুরে রাস্তার উপর উদ্ধার ব্যক্তির মৃতদেহ, গলায় একাধিক দাগ ঘিরে খুনের সন্দেহ

আনুমানিক রাত ৩টা নাগাদ রাস্তার উপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলায় একাধিক দাগ লক্ষ্য করা যাওয়ায় মৃত্যুর ঘটনাটি ঘিরে খুনের সন্দেহ দানা বেঁধেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বিরামপুরে রাস্তার উপর উদ্ধার ব্যক্তির মৃতদেহ, গলায় একাধিক দাগ ঘিরে খুনের সন্দেহ

যাত্রাপুর পঞ্চায়েতের অধীন বিরামপুর এলাকায় রাস্তার উপর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম বাবিহুর রহমান (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনুমানিক রাত ৩টা নাগাদ রাস্তার উপর ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর গলায় একাধিক দাগ লক্ষ্য করা যাওয়ায় মৃত্যুর ঘটনাটি ঘিরে খুনের সন্দেহ দানা বেঁধেছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যাত্রাপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোনও পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় বিরামপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।