ব্রেকিংপ্রথম পাতা

বিএসএফ হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের

সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। মঙ্গলবার পৃথকভাবে সিপাহিজলা জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে সংগঠন দুটি। অভিযুক্তদের এনকাউন্টারের মাধ্যমে খতম করা এবং তাঁদের বাড়িঘর ও সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

কলমচৌড়া থানাধীন আশারামবাড়ি এলাকায় বিএসএফ জওয়ানদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেই এই কর্মসূচি গ্রহণ করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। মঙ্গলবার দুপুরে সংগঠন দুটির প্রতিনিধিরা সিপাহিজলা জেলার অতিরিক্ত জেলাশাসক দেবদাস দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিসমূহ তুলে ধরেন। একই সঙ্গে জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যেও পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও সংগঠনের প্রতিনিধিরা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁদের বক্তব্য, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের উপর এ ধরনের হামলার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কঠোর অবস্থান এবং তাদের একাধিক দাবিকে ঘিরে সিপাহিজলা জেলায় নতুন করে চর্চা শুরু হয়েছে। এখন জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এই স্মারকলিপি ও দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর রয়েছে।