ব্রেকিংঅপরাধ

বিএসএফ জওয়ানদের উপর হামলা, গ্রেফতার ৯

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই বিএসএফ জওয়ানদের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তৎপর হয়ে উঠল সিপাহিজলা জেলা পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত জেলা পুলিশ আধিকারিক বিজয় দেববর্মার নেতৃত্বে কলমচৌড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন লাভলি আখতার, জেসমিন আখতার, সুকান্ত বেগম, পেরা মিয়া, রাসেল মিয়া, রিয়াজ মিয়া, ফারুক মিয়া, কবির হোসেন ও লিটন মিয়া। মঙ্গলবার বিকেলের মধ্যে ধৃতদের সোনামুড়া আদালতে পেশ করার কথা রয়েছে।

অন্যদিকে, জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও চিহ্নিত করে অতিসত্বর আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশের এই তৎপরতায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়া আরও জোরদার হয়েছে।