প্রার্থীদের নিরাপত্তা-সহ একাধিক দাবি, রিটার্নিং অফিসারের দ্বারস্থ সিপিআইএম প্রতিনিধি দল
পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দাবিতে রিটার্নিং অফিসারের দ্বারস্থ হল সিপিআইএমের এক প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলের সদস্যরা খোয়াইয়ের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার দাবিতে রিটার্নিং অফিসারের দ্বারস্থ হল সিপিআইএমের এক প্রতিনিধি দল। এদিন প্রতিনিধি দলের সদস্যরা খোয়াইয়ের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিমিতা সাহার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক, সিপিআইএম নেতা মনোজ দাস, কানন দত্ত-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
সাক্ষাৎকালে আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়গুলি তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তাঁদের একাধিক দাবিদাওয়াও রিটার্নিং অফিসারের কাছে পেশ করেন তাঁরা। নির্বাচনকে ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং সমস্ত প্রার্থী সমানভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পান, সেই বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সিপিআইএম নেতৃত্ব।