পুলিশের সামনেই চাঁদাবাজির অভিযোগ বৈরাগীবাজারে, রাতের সড়কে আতঙ্কে চালক ও যাত্রীরা
রাত প্রায় ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থেকে মেলাঘর যাওয়ার সড়কে বৈরাগীবাজার এলাকায় গাড়ি দাঁড় করিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এমনকি কেউ গাড়ি দাঁড় করাতে না চাইলে লক্ষ্য করে ঢিল ছোড়ারও অভিযোগ উঠেছে।

রাতের অন্ধকারে বৈরাগীবাজারে গাড়ি আটকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, রাত প্রায় ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থেকে মেলাঘর যাওয়ার সড়কে বৈরাগীবাজার এলাকায় গাড়ি দাঁড় করিয়ে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে। এমনকি কেউ গাড়ি দাঁড় করাতে না চাইলে লক্ষ্য করে ঢিল ছোড়ারও অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতের বেলায় ওই সড়কে যাতায়াতকারী গাড়িচালক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে রাতের নির্জন সময়ে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়ে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সবচেয়ে গুরুতর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই নাকি এই ধরনের কর্মকাণ্ড চলছে। যদি পুলিশের সামনেই গাড়ি আটকে টাকা আদায়ের ঘটনা ঘটে থাকে, তাহলে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে রাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি আরও জোরদার করার দাবি উঠছে। পাশাপাশি, চাঁদাবাজির অভিযোগের যথাযথ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।