ব্রেকিংপ্রথম পাতা

নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয় পর্যটকের

নেপালের হিমালয় সংলগ্ন এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় পর্যটকের। মৃতের নাম বসন্তকুমার বলরামরামাদু। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
নেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ গেল ভারতীয় পর্যটকের

নেপালের হিমালয় সংলগ্ন এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হল এক ভারতীয় পর্যটকের। মৃতের নাম বসন্তকুমার বলরামরামাদু। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ দুটি হেলিকপ্টার একই সময়ে অবতরণের চেষ্টা করছিল। সেই সময় হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। আচমকা এই দুর্ঘটনায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ভারতীয় পর্যটক বসন্তকুমারের মৃত্যু হয়। অন্যদিকে, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হিমালয় সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপত্তা এবং হেলিকপ্টার চলাচলের ব্যবস্থাপনা নিয়ে এই দুর্ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে।