ব্রেকিংপ্রথম পাতা

নিদয়ায় টমটম দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু, শোকের ছায়া

সোনামুড়া মহকুমার নিদয়া এলাকায় শুক্রবার বিকেলে মর্মান্তিক টমটম দুর্ঘটনায় ১০ মাসের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ঝুটন দাস (৫০), মতাইয়ের বাসিন্দা এবং ১০ মাসের শিশু আবির দাস।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
নিদয়ায় টমটম দুর্ঘটনায় শিশুসহ দু’জনের মৃত্যু, শোকের ছায়া

সোনামুড়া মহকুমার নিদয়া এলাকায় শুক্রবার বিকেলে মর্মান্তিক টমটম দুর্ঘটনায় ১০ মাসের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ঝুটন দাস (৫০), মতাইয়ের বাসিন্দা এবং ১০ মাসের শিশু আবির দাস। আবিরের বাবা টিটন দাস। তাঁদের বাড়ি ভবানীপুরে।

জানা গেছে, শুক্রবার বিকেলে নিদয়া এলাকায় একটি টমটম দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় আহতদের প্রথমে স্থানীয় নিদয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের মেলাঘর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী সময়ে দু’জনকে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু শেষরক্ষা হয়নি। জিবি হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ঝুটন দাস ও শিশু আবির দাস—উভয়কেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।