নবগ্রামে দুই বাড়িতে পুলিশের অভিযান, ৮৭৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার
নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ।এয়ারপোর্ট থানার অন্তর্গত নবগ্রাম চৌমুহনী এলাকায় শুভঙ্কর সাহা ও দীপঙ্কর সাহার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার অন্তর্গত নবগ্রাম চৌমুহনী এলাকায় শুভঙ্কর সাহা ও দীপঙ্কর সাহার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৮৭৫ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নেশাসামগ্রীর কালোবাজারি মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের উৎস এবং এর কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।