ব্রেকিংরাজনীতি

ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে ২২টি আসনে মনোনয়ন জমা সিপিআইএমের, বাকি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার ইঙ্গিত

ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৎপরতা বাড়াল সিপিআইএম। প্রথম দফায় ১৯টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ৩ নভেম্বর মঙ্গলবার আরও তিনটি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে ২২টি আসনে মনোনয়ন জমা সিপিআইএমের, বাকি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার ইঙ্গিত

ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে তৎপরতা বাড়াল সিপিআইএম। প্রথম দফায় ১৯টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ৩ নভেম্বর মঙ্গলবার আরও তিনটি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।

তিনটি আসনের মধ্যে ১০ নং ওয়ার্ড থেকে যমুনা মাহিশ্য দাস, ৪ নং ওয়ার্ড থেকে অভিজিত বিশ্বাস,এবং ২৩ নং ওয়ার্ড থেকে আয়েসা বেগম। এখনও পর্যন্ত মোট ২২টি আসনে মনোনয়ন জমা দিয়েছে সিপিআইএম দল। সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত জানান, বাকি আসনগুলিতেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে সেই আসনগুলিতে প্রার্থী দেওয়ার বিষয়টি কংগ্রেস দলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত করা হবে।এদিন ধর্মনগরের শান্তিপ্রিয় জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে অমিতাভ দত্ত বলেন, দলমত নির্বিশেষে সিপিআইএম প্রার্থীদের সমর্থন করার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন।তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সংবিধান রক্ষা এবং ধর্মনগরের সার্বিক উন্নয়নের স্বার্থে এবারের পুর পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন।ধর্মনগরের রাজনৈতিক মহলে এখন নজর বাকি আসনগুলিতে সিপিআইএম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা কোন পথে এগোয়।