ব্রেকিংপ্রথম পাতা

ধর্মনগরে কালীপুজোর আকর্ষণ ‘চক্রব্যূহ’, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

এবারের পুজোমণ্ডপ সাজানো হবে মহাভারতের বীরত্বগাথায় সমৃদ্ধ ‘চক্রব্যূহ’-এর আদলে। মহাভারতের এই বিশেষ অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত মণ্ডপ দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। থিমের অভিনবত্বের পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকছে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। মণ্ডপজুড়ে থাকবে চোখধাঁধানো আলোকসজ্জার ব্যবস্থাও।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ধর্মনগরে কালীপুজোর আকর্ষণ ‘চক্রব্যূহ’, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই কালীপুজোকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে ধর্মনগরে। ডিএনভি স্কুল সংলগ্ন অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এবারের কালীপুজোয় মহাভারতের ঐতিহাসিক অধ্যায় ‘চক্রব্যূহ’ থিমকে ঘিরে বিশেষ আয়োজন করা হচ্ছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পুজোর বিভিন্ন আকর্ষণ ও কর্মসূচির কথা তুলে ধরেন উদ্যোক্তারা।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের পুজোমণ্ডপ সাজানো হবে মহাভারতের বীরত্বগাথায় সমৃদ্ধ ‘চক্রব্যূহ’-এর আদলে। মহাভারতের এই বিশেষ অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত মণ্ডপ দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। থিমের অভিনবত্বের পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকছে নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। মণ্ডপজুড়ে থাকবে চোখধাঁধানো আলোকসজ্জার ব্যবস্থাও।

উদ্যোক্তারা আরও জানান, এবারের কালীপুজোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সব মিলিয়ে থিমের বৈচিত্র্য, আলোকসজ্জা ও বিনোদনের নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মনগরের কালীপুজোকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি নিচ্ছে অ্যাথলেটিক ক্লাব।