ব্রেকিংপ্রথম পাতা
দীপাবলি উৎসব ঘিরে সেজে উঠেছে ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘ মন্দির
দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আলোর সাজে সেজে উঠেছে ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘ মন্দির। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর—টানা তিন দিন ধরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ দীপাবলি উৎসব।
Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আলোর সাজে সেজে উঠেছে ইন্দ্রনগরের জয় মা কালী সন্তান সংঘ মন্দির। আগামী ৭, ৮ ও ৯ নভেম্বর—টানা তিন দিন ধরে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ দীপাবলি উৎসব। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
এই তিন দিনব্যাপী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও লোকসভা ও রাজ্যসভার সাংসদদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের উপস্থিতিতে উৎসবের আয়োজন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা। দীপাবলি উপলক্ষে মন্দিরে বিশেষ আয়োজন করা হয়েছে।