ব্রেকিংরাজনীতি

দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশ, উপস্থিত ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব

কংগ্রেসের ডাকে রবিবার দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হল ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক সমাবেশ। এই কর্মসূচিতে কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে অংশ নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ সমাবেশ, উপস্থিত ত্রিপুরার কংগ্রেস নেতৃত্ব

আগরতলা:: কংগ্রেসের ডাকে রবিবার দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হল ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক সমাবেশ। এই কর্মসূচিতে কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশে অংশ নেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা।

প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বীরজিৎ সিনহা-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা রামলীলা ময়দানের এই সমাবেশে যোগ দেন। ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার দাবিকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের মঞ্চ থেকে বিরোধী জোটের নেতারা নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্যে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ ও উদ্বেগ উঠে আসে।

জাতীয় স্তরের এই রাজনৈতিক কর্মসূচিতে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অংশগ্রহণ রাজ্যের দলীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।