ব্রেকিংরাজনীতি

ডিজের বিকট শব্দে ছুটল দুই হাতি, কৈলাসহরে কংগ্রেসের মনোনয়ন মিছিলে চাঞ্চল্য

পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। মিছিলের জৌলুস বাড়াতে আনা হয়েছিল দুটি হাতি। কিন্তু ডিজের বিকট শব্দে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়ে পালিয়ে যায় হাতি দুটি।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ডিজের বিকট শব্দে ছুটল দুই হাতি, কৈলাসহরে কংগ্রেসের মনোনয়ন মিছিলে চাঞ্চল্য

কৈলাসহরে পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। মিছিলের জৌলুস বাড়াতে আনা হয়েছিল দুটি হাতি। কিন্তু ডিজের বিকট শব্দে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়ে পালিয়ে যায় হাতি দুটি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, শুক্রবার কৈলাসহর পুর পরিষদ নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি উপলক্ষে দুটি হাতি আনা হয়েছিল। কিন্তু মিছিল চলাকালীন ডিজের তীব্র শব্দে হাতি দুটি ভয় পেয়ে যায়। এরপর বিধায়ক বিরজীৎ সিনহার বাসভবনের সামনে থেকে ছুটতে শুরু করে গোলদারপুর পর্যন্ত চলে যায়। আচমকা হাতি দুটির দৌড়ে পালানোর ঘটনায় মিছিলের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে হাতি ছাড়াই কংগ্রেস কর্মী-সমর্থকদের মিছিল সংগঠিত হয় এবং প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী প্রচারে বাড়তি আকর্ষণ তৈরির উদ্যোগ শেষ পর্যন্ত হাতি দুটির পালিয়ে যাওয়ায় আলোচনার বিষয় হয়ে ওঠে।