ব্রেকিংপ্রথম পাতা

ঐতিহ্যের ধারাবাহিকতায় কদমতলী যুব সংস্থার শ্যামা পূজা, এবারের ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’

কৃষ্ণনগর, কদমতলীর ঐতিহ্যবাহী ক্লাব কদমতলী যুব সংস্থা অন্যান্য বছরের মতো এ বছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। এবারের পূজার মূল ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ঐতিহ্যের ধারাবাহিকতায় কদমতলী যুব সংস্থার শ্যামা পূজা, এবারের ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’

কৃষ্ণনগর, কদমতলীর ঐতিহ্যবাহী ক্লাব কদমতলী যুব সংস্থা অন্যান্য বছরের মতো এ বছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। এবারের পূজার মূল ভাবনা ‘পল্লীপ্রাঙ্গণে শক্তিরূপিণী’। ১৯৭১ সাল থেকে দীপাবলি উপলক্ষে নিয়মিতভাবে কালীপূজার আয়োজন করে আসছে এই ক্লাব। প্রতি বছরই আগরতলা শহরের উল্লেখযোগ্য কয়েকটি পূজার মধ্যে স্থান করে নেয় তাদের আয়োজন।

এ বছর আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ক্লাবের পূজামণ্ডপ। পাশাপাশি ৮ ও ৯ নভেম্বর, এই দু’দিন সন্ধ্যায় দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে পূজার বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়।