আমবাসা পুর পরিষদের ১৩টি ওয়ার্ডে বিজেপির মনোনয়ন জমা, মিছিলে নেতৃত্বে মন্ত্রী-বিধায়করা
আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে আমবাসায় নির্বাচনী তৎপরতা জোরদার করেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আমবাসা পুর পরিষদের মোট ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে দলীয় মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি।

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ধলাই জেলা বিজেপি কার্যালয় থেকে প্রার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ১৩ জন প্রার্থী নিজ নিজ ওয়ার্ডের হয়ে মনোনয়নপত্র জমা দেন।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিজেপির ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, মণ্ডল সভাপতি অজয় অধিকারী-সহ দলের ১৩ জন মনোনীত প্রার্থী এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মিছিলকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আমবাসা পুর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বিজেপি। বাকি দুটি ওয়ার্ডে দলের প্রার্থী না থাকার কারণ সম্পর্কে অবশ্য কোনও তথ্য পাওয়া যায়নি।