ব্রেকিংপ্রথম পাতা

আমতলীর ডুকলি ইন্ডাস্ট্রিয়াল জঙ্গলে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আমতলী থানার অন্তর্গত ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এলাকার জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম টুটন দে, এলাকায় যিনি নন্দু নামে পরিচিত। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি কাঁঠালতলীর ইন্দেরা কলোনি এলাকার বাসিন্দা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
আমতলীর ডুকলি ইন্ডাস্ট্রিয়াল জঙ্গলে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আমতলী: আমতলী থানার অন্তর্গত ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এলাকার জঙ্গলে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম টুটন দে, এলাকায় যিনি নন্দু নামে পরিচিত। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। তিনি কাঁঠালতলীর ইন্দেরা কলোনি এলাকার বাসিন্দা।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি টুটন দে। এরপর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাঁর খোঁজাখুঁজি করলেও কোনও সন্ধান পাননি। পরে এক যুবক তাঁর ছেলেকে জানান, টুটনকে ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এলাকার জঙ্গলের দিকে যেতে দেখা গেছে। সেই খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছে জঙ্গলের ভিতরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।

ঘটনার খবর দেওয়া হলে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টিএমসি মর্গে পাঠায়।

পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে টুটন দে এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তাঁর দুই ছেলে রয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।