অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরা হলো না দুলালের, রহস্যজনক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
লেংমা বাজারে অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে কোনও এক রহস্যজনক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেববর্মা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জন্মেজয়নগর।। অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথেই রহস্যজনক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম দুলাল দেববর্মা। ঘটনাটি রাধাপুর থানাধীন জন্মেজয়নগরের রামবাবু পাড়ার।
জানা গেছে, লেংমা বাজারে অর্কেস্ট্রা দেখে বাড়ি ফেরার পথে কোনও এক রহস্যজনক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুলাল দেববর্মা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজন ও পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও রহস্য কাটেনি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজন।