ব্রেকিংপ্রথম পাতা

অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক দীপক মজুমদার

পেয়ারি বাবুর বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল স্বর্গীয় দেবল পালের বসতঘর। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে একাই বসবাস করতেন দেবল পালের স্ত্রী।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক দীপক মজুমদার

পেয়ারি বাবুর বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল স্বর্গীয় দেবল পালের বসতঘর। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে একাই বসবাস করতেন দেবল পালের স্ত্রী। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। ফলে অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার। বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি, শুক্রবারই সরকারি তরফে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিন বিধায়ক দীপক মজুমদার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তায় যাতে তাঁরা নতুন করে একটি ঘর পেতে পারেন, সেই ব্যবস্থা করার আশ্বাস দেন। এই কঠিন সময়ে আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।